SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পানি পান করলে

Jun-09, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক লাইফ স্টাইল

করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। তাই এই সময়ে নিজের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সামাজিক দূরত্বের অনুশীলন, স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং যথাসম্ভব ঘরে বসে থাকাই মারাত্মক ভাইরাসের সংস্পর্শে আসার হাত থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

এরপর যা করতে পারেন তা হল স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়া। তাতে করে আপনি যদি কোনোরকমভাবে ভাইরাসের সংস্পর্শে এসেও পড়েন, তবে আপনার দেহ তার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে।

বেশ কয়েকটি খাবার এবং পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রোগজনিত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে লড়াই করতে সাহায্য করতে পারে। অবাক করা বিষয় হল, পানি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য কীভাবে উপকার করে তা জেনে নিন-

পানির গুরুত্ব: পানি জীবনের মূল প্রয়োজনীয়তা। এটি শরীরের বিভিন্ন অংশে পুষ্টিকর এবং খনিজ বহন করে এবং বর্জ্য বের করে দেয়।

পুদিনা পানি: পুদিনা একটি মূল্যবান ঔষধি যা আয়ুর্বেদিক ওষুধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আমাদের শরীরকে ডিটক্স করতে সহায়তা করতে পারে এবং এটি ত্বকের জন্যও ভালো।

লেবুপানি: লেবুতে উপস্থিত প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফোলেট এবং পটাসিয়ামও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। দিনের শুরুতে একগ্লাস লেবুর রস মেশানো হালকা গরম পানি আমাদের স্বাস্থ্যের জন্য বিস্ময়কর উপকারিতা বয়ে আনতে পারে।

পানি যেভাবে সুস্থ রাখে: সাধারণভাবে কেউ অসুস্থ থাকলে বা জ্বরে আক্রান্ত হওয়ার সময় তাদের হাইড্রেটেড রাখার পরামর্শ দেওয়া হয়। কারণ পানি আমাদের শরীর থেকে প্রাকৃতিকভাবে অসুস্থতাজনিত টক্সিন এবং ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে।

Related Post