SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

যুক্তরাষ্ট্রে আর লকডাউন হবে না: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Jun-19, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। 

সংক্রমণ বেড়েছে টেক্সাস ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে।

তারপরও যুক্তরাষ্ট্রে আর লকডাউন ঘোষণা করা হবে না বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেছেন, ‘আমরা আবার দেশ বন্ধ করবো না। আমাদের তা করার দরকার পড়বে না।’ 

এখন পর্যন্ত  যুক্তরাষ্ট্রে  প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে  এবং ২২ লাখ ৬৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে।

Related Post