SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

করোনাভাইরাসের কারনে যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের জন্য তথ্য

Mar-20, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক ভিসা বিষয়ক খবর

বিশ্বব্যাপি কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ঢাকাস্থ  যুক্তরাষ্ট্র দূতাবাস ১৯ মার্চ, ২০২০ থেকে শুরু করে সকল নিয়মিত ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। যত শীঘ্র সম্ভব নিয়মিত ভিসা সেবা আবার শুরু করবে, তবে কোনো সুনির্দিষ্ট তারিখ বলা হচ্ছে না। বর্তমান কার্য পরিস্থিতি জানতে  https://bd.usembassy.gov/visas/ এই ঠিকানার ভিসা ওয়েবপেজ  দেখতে বলা হয়েছে। যেসব আবেদনকারীর জরুরি প্রয়োজন এবং অতি শীঘ্র যুক্তরাষ্ট্রে সফর করতে হবে, তারা অনুগ্রহ করে জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে  https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp এখানে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। প্রত্যেকের পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিসা সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অত্যাবশ্যকীয় সেবা প্রদান অব্যাহত রাখা হবে। পাসপোর্ট এবং বিদেশে জন্ম সংক্রান্ত কনস্যুলার প্রতিবেদন (সিআরবিএ) অ্যাপয়েন্টমেন্ট আগের মতোই পাওয়া যাবে, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত নোটারি সেবার জন্যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেতে অনুগ্রহ করে dhakaacs@state.gov এই ঠিকানায় ইমেইল করতে হবে।

হালনাগাদ তথ্যের জন্য অনুগ্রহ করে যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুক (https://www.facebook.com/bangladesh.usembassy) ও টুইটারে (@usembassydhaka).অনুসরণ করুন।

Related Post