SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ভারত-চীন সীমান্তে উত্তেজনা নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ১০০ ভেন্টিলেটর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Jun-03, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

টেলিআলাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন, ভেন্টিলেটরের ওই প্রথম চালান আগামী সপ্তাহে পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে।

দিল্লিতে ভারতের সরকারি বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার এ টেলিআলাপে যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতি এবং অন্যান্য বিষয় স্থান পায়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আগামী জি ৭ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকায় পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সমাধানে দ্রæত উপায় বের হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে পূর্ব লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

Related Post