SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

সংক্রমণরোধে কর্মীদের বাসা থেকে কাজের অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

Jun-05, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক সর্বশেষ খবর

করোনাভাইরাসের সংক্রমণরোধে পর্যায়ক্রমে দায়িত্ব বণ্টন বা রোস্টারিং ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে বাসা থেকে অফিস করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত দীর্ঘ সাধারণ ছুটি শেষে গত ৩১ মে অফিস কার্যক্রম পুরোমাত্রায় চালু করা হয়। এরপর থেকে এতদিন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করছিলেন।

অধিক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে উপস্থিতি হওয়ায় অফিসের প্রধান ফটক, ভবনের ফটক, লিফট, করিডোরে মানবজট তৈরি হয়। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে কর্মীদের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গভর্নর ফজলে কবিরের কাছে চিঠি দেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

তারা করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং রোস্টারিং ডিউটি চালুর দাবি জানান।

Related Post