SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

প্লেন উড়াতে প্রস্তুত সৈয়দপুর বিমানবন্দর

May-31, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক সাম্প্রতিক সংবাদ

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ আড়াই মাস বন্ধ ছিল নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্লেন ওঠা-নামা। কিন্তু সোমবার (০১ জুন) থেকে আগের রূপে ফিরবে এ বিমানবন্দরও। তবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনেই।

রোববার (৩১ মে) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত কুমার বাংলানিউজকে বিষয়টি জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলার প্রতিদিন তিনটি করে ফ্লাইট চলাচল করবে এ বন্দরে।

এর আগে করোনা ভাইরাসের সব ধরনের স্বাস্থ্যবিধি বিশেষ করে শারীরিক দূরত্ব মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা যাবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

১ জুন থেকে সীমিত পরিসরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)। ব্যবস্থাপক সুশান্ত কুমার বলেন, যাত্রীদের সুরক্ষায় শারীরিক পরীক্ষা করার জন্য স্ক্যানিং ব্যবস্থাসহ প্রবেশ পথে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। সরকারের সব নিয়ম মেনে বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে গত ২৫ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট বন্ধ করে দেয় সিএএবি।

Related Post