SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

অক্সিজেন সংকটের শঙ্কা - বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Jun-25, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

প্রায় ছয় মাস ধরে বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যেই এতে আক্রান্তের সংখ্যা এক কোটির কাছাকাছি পৌঁছেছে, প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতে আরেক আশঙ্কার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)- অনেক দেশই এখন গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সহায়তা দিতে পারছে না।

বুধবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, অনেক দেশই এখন অক্সিজেন কনসেন্ট্রেটর সংকটে ভুগছে। এই মুহূর্তে সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি।

তিনি বলেন, প্রতি সপ্তাহেই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে অন্তত ১০ লাখ মানুষ। এতে দৈনিক বড় সিলিন্ডারের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার, অর্থাৎ ৬ লাখ ২০ হাজার ঘনমিটার অক্সিজেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, তারা ইতোমধ্যেই ১৪ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর কিনেছেন, যা আগামী সপ্তাহেই ১২০টি দেশে পাঠানো হবে। এছাড়া, আগামী ছয় মাসের মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আরও ১ লাখ ৭০ হাজার কনসেন্ট্রেটর সরবরাহ করা হবে।

Related Post