SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

বিমানের বিশেষ ফ্লাইট ২৫ জুন ঢাকা-আবুধাবি রুটে

Jun-20, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে আগামী ২৫ জুন বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এ বিশেষ ফ্লাইটের উদ্যােগ নিয়েছে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ বিমানবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে আগামী ২৫ জুন ঢাকা-আবুধাবি-ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বোয়িং-৭৭৭-৯ দিয়ে আবুধাবি-ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালনা করা হবে। বিজি ৪১৪৮ ফ্লাইটটি ওইদিন আবুধাবির স্থানীয় সময় দুপুর ২টায় ছেড়ে ঢাকা এসে পৌঁছাবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বিশেষ ফ্লাইটে একমুখী যাত্রায় টিকিটের মূল্য ইকোনমি ক্লাস ৩৯ হাজার টাকা (৪৫ কেজি চেক ইন ও ৭ কেজি কেবিন ব্যাগেজ), প্রিমিয়াম ইকোনমি ক্লাস ৫০ হাজার টাকা (৫০ কেজি চেক ইন ও ১০ কেজি কেবিন ব্যাগেজ) ও বিজনেস ক্লাস ৬০ হাজার টাকা (৫০ কেজি চেক ইন এবং ১৫ কেজি কেবিন ব্যাগেজ)। অতিরিক্ত লাগেজ ১৫০০ টাকা প্রতি ৫ কেজি স্লটের জন্য।

আগ্রহী যাত্রীদের নিম্নের https://baf.shataj.com/ticket/ লিংকের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর “Book Now” বাটনটিতে ক্লিক করলে একটি বুকিং নম্বর (Booking Number) পাওয়া যাবে। ওই বুকিং নম্বরটি সংরক্ষণ বা লিপিবদ্ধ করে পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে।

এর পর, “Pay Now” বাটনটিতে ক্লিক করে বুকিং নম্বর (Booking Number) এবং যাত্রীর জন্ম তারিখ দিয়ে “Find” বাটনটিতে ক্লিক করলে যাত্রীর সক তথ্য প্রদর্শিত হবে। সঠিক তথ্য নিশ্চিত করে ও পছন্দ অনুযায়ী ক্লাস নির্বাচন করে পেমেন্ট করা যাবে।

আসন সংখ্যা সীমিত থাকার কারণে আগের বুকিং নম্বরধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

Related Post