SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ভারতে আন্তর্জাতিক ফ্লাইট চালু নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: মন্ত্রী হরদীপ সিংহ পুরী

Jun-21, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

প্রথম দফা বন্ধ হয়েছিল লকডাউনেরও আগে। চার দফার লকডাউনের পর আনলক-১ পর্ব শুরু হয়েছে ১ জুন থেকে। কিন্তু এখনও আন্তর্জাতিক উড়ান চালুর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

তবে আগামী মাসে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী। যদিও সেই বৈঠক কবে হবে বা কবে থেকে আন্তর্জাতিক উড়ান চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি মন্ত্রী।

দেশে প্রথম দফার লকডাউন শুরু হয়েছিল ২৪ মার্চ মধ্যরাতের পর থেকে। তার আগেই ২২ তারিখ থেকে বন্ধ করা হয়েছিল আন্তর্জাতিক উড়ান। তবে আনলক-১ পর্বে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে বিশেষ বিমানে।

অন্য দিকে ভারতে আটকে পড়া বিদেশিরাও অধিকাংশই ফিরে গিয়েছেন একই ভাবে। কিন্তু আন্তর্জাতিক উড়ান ফের কবে চালু হবে তা জানতে উদগ্রীব দেশবাসীর একটা বড় অংশ।

এই পরিস্থিতিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর কাছেও তেমন আশার খবর শোনা গেল না। মঙ্গলবার তিনি বলেন, ‘‘আমরা নিশ্চিত যে আগামী মাসে আন্তর্জাতিক উড়ান ফের চালু করা নিয়ে সিদ্ধান্ত নিতে পারব। নির্দিষ্ট কোনও দিন-তারিখ দিতে পারব না। তবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকেও এ নিয়ে ঐক্যমত্যে আনতে হবে।’’

Related Post