SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ভারতে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ১৫ জুলাই পর্যন্ত

Jun-27, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারতে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

তবে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, এর প্রভাব পড়বে না কার্গো বা অন্যান্য বিমানের উপর যাদের ডিজিসিএ অনুমোদন রয়েছে।

ভারতের করোনার আক্রান্ত বাড়ার বিষয়টি মাথায় রেখেই আপাতত আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিজিসিএ। ২৫ মে থেকে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা সচল হয়েছে। তবে "বন্দে ভারত" মিশনের অন্তর্গত বিশেষ বিমান চলবে। তার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
কয়েকদিন আগে বেসামরিক বিমানমন্ত্রী হরদিপ সিং পুরী জানিয়েছিলেন, সরকার বিমান পরিষেবা চালু করবে। কিন্তু টুইট করে বেসামরিক বিমানমন্ত্রী জানিয়েছেন, গন্তব্য দেশগুলোকে বিমান অবতরণের অনুমতি দিতে হবে।

তিনি আরও বলেন, বিমান পরিষেবার উচ্চ চাহিদার জন্য আমি পর্যালোচনা করে দেখেছি বিশ্বে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

বেশিরভাগ দেশই ১০ শতাংশের কম আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে পেরেছে এবং তারা শুধুমাত্র নিজের দেশের নাগরিককেই ঘরে ফেরাচ্ছে। কয়েকটি দেশ অবতরণের অনুমতি দিলেও আইসোলেশনে কড়া বিধিনিষেধ কায়েম করেছে।

Related Post