SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ট্রেন-বিমানের টিকিট কেনার হিড়িক বেইজিংয়ে

Jul-05, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিশ্ব পর্যটনের খবর

ট্রেন এবং বিমানের টিকিট কেনার হিড়িক লেগেছে চীনের রাজধানী বেইজিংয়ে। সম্প্রতি সেখানকার স্থানীয় প্রশাসন ভ্রমণ কড়াকড়ি শিথিল করতে শুরু করেছে। সেই সুযোগে লোকজন ট্রেন এবং বিমানের টিকিট কেনা শুরু করে দিয়েছে।

দীর্ঘদিন ধরে কড়াকড়ি আরোপ করায় শহরের লোকজন কোথাও যেতে পারছিল না। কিন্তু জুনের মাঝামাঝি সময় থেকে প্রশাসন কড়াকড়ি শিথিল করার ঘোষণা দেওয়ার পর থেকেই যেন শহরের লোকজন ভ্রমণের সুযোগ হাতছাড়া করতে চাইছে না।

বেইজিং মিউনিসিপাল ব্যুরো অব পাবলিক সিকিউরিটির উপ-পরিচালক প্যান জুহং জানিয়েছেন, শনিবার থেকেই বেইজিংয়ের যেসব এলাকায় করোনার ঝুঁকি কম সেসব এলাকার লোকজন শহরের বাইরে যাওয়ার অনুমতি পাবেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার মোটামুটি ও বেশি ঝুঁকি আছে এমন এলাকার লোকজনের জন্য বিধি-নিষেধ আগের মতোই থাকছে।

কড়াকড়ি তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই লোকজন শহরের বাইরে যাওয়ার বিমানের ফ্লাইট সম্পর্কে খোঁজ-খবর নিতে শুরু করে। দেখা গেছে একদিন আগে এ বিষয়ে যতটা খোঁজ নেওয়া হয়েছে, কড়াকড়ি শিথিলের ঘোষণার পর তা ৫ গুণ বেড়ে গেছে।

আগামী দু'সপ্তাহ থাকার জন্য হোটেল খোঁজার সংখ্যাও প্রায় ৩৫০ শতাংশ বেড়েছে। কুনার নামে চীনের একটি ভ্রমণ প্ল্যাটফর্ম জানিয়েছে, বিমান ও ট্রেনের টিকিট এক ঘণ্টায় দ্বিগুণ বিক্রি হয়েছে।

Related Post