SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

অভ্যন্তরীণ তিন রুটে বিমানের ফ্লাইট শনিবার থেকে

Jul-25, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১২১ দিন পর আগামী শনিবার (২৫ জুলাই) থেকে অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে এ তিন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট পরিচালনা করবে বিষয়টি পরিষ্কার করেনি সংস্থাটি।


জানা গেছে, শনিবার থেকে বিমান অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

আপাতত তিন রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা সাপেক্ষে ফ্লাইট বাড়ানো হবে।


যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।

Related Post