SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

দীর্ঘদিন পর চালু হতে যাচ্ছে লন্ডন-ম্যানচেস্টার ফ্লাইট, চলবে কাতারেও

Jun-06, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

দীর্ঘদিন পর চালু হতে যাচ্ছে ঢাকা থেকে যুক্তরাজ্যের ফ্লাইট। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার- এই দুই রুটে ফ্লাইট চলাচল করে। কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্য রুটে জারি করা নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫ জুন পর্যন্ত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আমরা এর আগেই এই রুটে ফ্লাইট চলাচলের পরিকল্পনা করছি। ইতোমধ্যে আমরা আলোচনা করেছি, আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা কাতারে ফ্লাইট চালুর চেষ্টা করছি। সেদেশের সিভিল এভিয়েশনের সাথে আজও কথা হয়েছে। আলোচনার পর সেদেশে যাওয়ার নিষেধাজ্ঞাও তুলে দেয়া হতে পারে।

ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টার রুটে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে কাতার, এমিরেটসসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ট্রানজিটের মাধ্যমে লন্ডন নিয়ে যায়।

কাতার রুটে বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ ছাড়াও বেশ কয়েকটি এয়ারলাইন্স ট্রানজিট ফ্লাইট পরিচালনা করছে।

Related Post