SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে

Jun-09, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

মহামারী করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ থাকার পর জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক সোমবার এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “জুনের তৃতীয় সপ্তাহ থেকে আমরা আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করব। প্রথমে আমরা লন্ডনে যাত্রা করব।”

ফ্লাইট শুরু হওয়ার সুনির্দিষ্ট তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো.মফিদুর রহমান বলেন, “আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছি। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হবে সেই সময়টা আমরা পরে জানিয়ে দেব।”

তিনি জানান, প্রথমে লন্ডন ও কাতারে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা হচ্ছে।

“বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন যাবে। ব্রিটিশ এয়ারওয়েজ চাইলে তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে। অন্যদিকে কাতার থেকে কাতার এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করতে পারবে।”

করোনাভাইরাস মহামারীর মধ্যে সারা বিশ্বেই যাত্রীবাহী বিমান চলাচল সীমিত হয়ে পড়লে গত মার্চ মাস থেকে বাংলাদেশ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়।

 

Related Post