SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

হোটেল ব্যবসার অবস্থা ভালই তবে আরো ভাল হতে পারতো : মোঃ রিশাদ আমির

Sep-29, 2013 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক সাক্ষাতকার

বিডি ট্রাভেল নিউজের রবিবারের বিশেষ আয়োজনে আজকে থাকছে, এই সময়ের হোটেল ব্যবসার নানা সুবিধা-অসুবিধা নিয়ে ঢাকার ব্যস্ততম স্হান ফার্মগেটের হোটেল গিভেন্চী ইন্টারন্যাশনাল এর তরুন ডি এম ডি মোঃ রিশাদ আমির এর বিশেষ সাক্ষাতকার।

এই সময়ে হোটেল ব্যবসার অবস্থা কি?

হোটেল ব্যবসার অবস্থা ভালই তবে আরো ভাল হতে পারতো।

এর কারণ কি?

এর অন্যতম একটা কারণ দ্রব্যমূল্যের উর্ধগতি। সাধারাণত আমাদের হোটেলগুলোর খাবারের মূল্য তালিকা বছরের শুরুর দিকে করা হয়। এখন সমস্যা হলো দ্রব্যমূল্য সারাবছর এমন ভাবে বৃদ্ধি পায় যে ব্যবসায় লাভের মুখ দেখা থেকে টিকে থাকাই দায়।

রাজনৈতীক সহিংসতায় হোটেলগুলোতে কি রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে?

রাজনৈতীক সহিংসতায় হোটেলগুলোতে ব্যাপক ক্ষতি হচ্ছে। এক কথায় একদিনের সহিংসতা তিন দিনেও পোষানো যাচ্ছে না। ধরুন আগামীকাল হরতাল হবে, তাহলে কিন্তু আজকে থেকেই লোকজনের ভেতর একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। সবাই চাইবে নিরাপদে বাসায় থাকতে। মাঝখান থেকে আমরা হোটেল ব্যবসায়ীরা ভুক্তভোগী।

সরকার হরতাল বন্ধের জন্য আইন করতে যাচ্ছে, এটা কতটুকু প্রয়োজন বলে মনে করেন?

হরতাল না হলে কিন্তু জনগণের লাভ, দেশের লাভ। শুধু ব্যবসায়ী হিসেবেই নয় একজন সাধারণ নাগরিক হিসেবেও আমি চাই হরতাল বন্ধ হোক। আসলে আমরা ব্যবসায়ীরা সবাই চায় হরতাল বন্ধ হোক। কারণ হরতালের জন্য ব্যবসা করে টিকে থাকা দায় হয়ে পড়েছে। তাই সরকার ও বিরোধীদল সবাইকে একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, তারা হরতাল বন্ধের জন্য আইন করবেন না নিজেরাই এটার বিকল্প কোন সমাধান বের করবেন।

 

ফরিদ আহমেদ

স্টাফ করেসপন্ডেন্ট

Related Post