SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি পেলো শ্রীলঙ্কান এয়ারলাইন্স

Jul-05, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

করোনার কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর ৬ষ্ঠ বিদেশি এয়ারলাইন্স হিসেবে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স।


শনিবার (৪ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই অনুমতি দেয়।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স কলম্বো-ঢাকা রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা করবে সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি এয়ারলাইন্সটি।

সম্প্রতি ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি চেয়ে বেবিচকের কাছে অনুমতি চাইলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) সোহেল মোহাম্মদ কামরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। 

Related Post