SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ইতালিতে নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

Aug-24, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক এ্যাম্বেসীর খবর

শামীম আহসানকে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এখন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস ১১তম ব্যাচের পেশাদার কূটনীতিক শামীম আহসান ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।

১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন। ইউনিভার্সিটি অব কুয়েত থেকে আরবি ভাষাবিষয়ক কোর্সও সম্পন্ন করেন এ কূটনীতিক। 

Related Post