SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

র‌্যাডিসন ব্লু হোটেল বিশ্বের অন্যতম স্বনামধন্য ব্র্যান্ড

Dec-11, 2019 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক হোটেল/রিসোর্টের খবর

শুধু উচ্চবিত্তই নয়, মধ্যবিত্ত শ্রেণির কাছেও এখন জনপ্রিয় হয়ে উঠেছে চট্টগ্রামের প্রথম ও একমাত্র পাঁচতারা হোটেল ‘র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ’। বিশ্ববিখ্যাত এই চেইন হোটেলটি এখন দেশি-বিদেশি খেলোয়াড়দের প্রথম পছন্দ। বিভিন্ন করপোরেট গ্রুপের বার্ষিক সভা থেকে শুরু করে ওয়েডিং ফেস্টিভাল এবং সংবাদ সম্মেলন করার জন্যও জনপ্রিয় ভেন্যু হয়ে উঠেছে এই হোটেল।

জনপ্রিয়তার কারণ জানতে চাইলে র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেলের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস বলেন, ‘আমাদের অনন্য বৈশিষ্ট্যই অন্যদের চেয়ে আমাদের পৃথক অবস্থানে এনেছে। আমাদের রয়েছে বিশাল লবি, ২৪১টি রুম, তিন হাজার অতিথি ধারণক্ষম দুটি ব্যাংকুইট হল, পিলারবিহীন বিশাল হল, পাঁচটি ভিন্ন মানের রেস্টুরেন্ট ও আন্তর্জাতিক বার, আন্তর্জাতিক মানের শেফ ও সিকিউরিটি সিস্টেম, ডেডিকেটেড প্রশিক্ষিত কর্মী ও অসাধারণ ইনটেরিয়র।

এসব বিশেষ বৈশিষ্ট্য থাকার পরও আমরা সব শ্রেণির গ্রাহকদের জন্য বিশেষ অফার দিয়ে তাঁদের কাছে টানার চেষ্টা করছি। এতে আমাদের হোটেলের অকুপেন্সি অনেক বেড়েছে।’

২০১৫ সালে চট্টগ্রামে হোটেলের যাত্রা শুরু থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য হারে ভোক্তা বেড়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে ৬৫ শতাংশ পর্যন্ত অকুপেন্সি বা পূর্ণতা নিয়ে র‌্যাডিসন ব্লু চিটাগং পরিচালিত হচ্ছে; পাশাপাশি আমাদের আয় বাড়ছে দিন দিন। হোটেলটিকে চট্টগ্রামের মানুষের কাছে আগ্রহী করে তুলতে বিভিন্ন উৎসবে একেবারে ন্যূনতম ভাড়া অফার করা হয়।’

তিনি আরো বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের সার্ভিসের নিশ্চয়তা দিচ্ছে র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেল, যা চট্টগ্রামের আর কোথাও নেই। এ ছাড়া ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, এই হোটেলে পিলারলেস কনফারেন্স হল আছে, যেখানে ৮০০ জন একসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ রয়েছে আর ব্যাংকুইটের সামনে প্রি-ফাংশন এরিয়ায় বিশাল স্থানও আছে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, ২২ তলা এই হোটেলে কক্ষ রয়েছে ২৪১টি। এর মধ্যে ২২২টি সুপিরিয়র রুম, ১৩টি জুনিয়র স্যুট ও চারটি এক্সিকিউটিভ স্যুট। হোটেলের একেবারে উঁচুতে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল সুইমিংপুল। ভিভিআইপিদের জন্য রয়েছে প্রেসিডেন্সিয়াল স্যুট ও রয়েল স্যুট। এসব স্যুটের পাশে রাখা হয়েছে পৃথক বিশেষ সুইমিংপুল। আর স্বাস্থ্যসচেতনদের জন্য আন্তর্জাতিক মানের স্পা, সুইমিংপুল, জিমনেসিয়াম, সেই সঙ্গে লন টেনিস কোর্টের সুবিধা রয়েছে হোটেলটিতে।

হোটেলের সর্বোচ্চ ফ্লোরে বসেই কর্ণফুলী নদী, পাহাড় ও সাগর একসঙ্গে দেখার অনন্য সুযোগ হোটেলটিকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

উল্লেখ্য, র‌্যাডিসন ব্লু হোটেল বিশ্বের অন্যতম স্বনামধন্য ব্র্যান্ড, যা পৃথিবীর ১০২টি দেশে ১২৮০টির বেশি হোটেল পরিচালনায় নিয়োজিত আছে। সিডনি, সাংহাই, নয়াদিল্লিসহ এশিয়া প্যাসিফিকের গুরুত্বপূর্ণ শহরে ৪৪টি র‌্যাডিসন ব্লু হোটেল চালু আছে এবং ৩৪টি নির্মাণাধীন রয়েছে।

র‌্যাডিসন ব্লু হোটেলের আতিথেয়তার মূলমন্ত্রই হচ্ছে ‘হ্যাঁ আমরাই পারি’। শতভাগ সন্তুষ্টির নিশ্চয়তাসহ প্রথম শ্রেণির মর্যাদার হোটেল সুবিধা এবং আধুনিক পর্যটন সুবিধা সেবা প্রদানে

হোটেল র‌্যাডিসন অঙ্গীকারবদ্ধ।

র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউয়ের ঠিকানা এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম। ফোন : ০৩১-৬১৯৮০০

Related Post