SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

সিরিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র

Mar-19, 2014 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক এ্যাম্বেসীর খবর

সিরিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত সিরিয়ার সব কনস্যুলারদের দেশে ফিরে যাবার কথা বলেছে দেশটির কর্তৃপক্ষ। খবর আল-জাজিরা।

যুক্তরাষ্ট্র বলছে, আসাদ সরকারের পদত্যাগ এর  মাধ্যমে সিরিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক সচল করা হবে।

যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক কূটনীতিক ডেনিয়্যাল রুবিস্ট্যান এক বিবৃতিতে বলেন, সিরিয়ার বর্তমান সরকারের অধীনে আলাদা আলাদভাবে কূটনীতিক নিয়োগ বহাল রাখা আমরা প্রয়োজন মনে করছিনা। যুক্তরাষ্ট্রের এ ঘোষনার ফলে ওয়াশিংটনে সিরিয়ার দূতাবাস বন্ধ হয়ে গেলো। এছাড়া ট্রয়, মিশিগান ও টেঙাসে অবস্থানরত সিরিয়ার কনস্যুলার ও নাগরিকদের  যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

রুবিস্ট্যান জানান, যুক্তরাষ্ট্রের সাথে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কূটনীতিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্তের  প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হলো।

Related Post